হাইকোর্ট মোড়ে পুলিশের বাধার মুখে খালেদা জিয়ার গাড়িবহর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৬, ০১:১৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ০১:৩৪

খালেদা জিয়া একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে পুলিশের বাধার মুখে পড়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর। প্রায় দুই হাজার নেতাকর্মীর একটি গাড়িবহর হাইকোর্ট  আটকে রেখেছে দায়িত্বরত পুলিশ। ঘটনাস্থল থেকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
শামসুদ্দিন দিদার বলেন, প্রায় ১৫ মিনিট ধরে খালেদা জিয়ার গাড়ি বহরকে আটকে রাখা হয়েছে। শহীদ মিনারে প্রবেশের পুরো তালিকা আগেই জমা দেওয়া হয়েছে। যারা যাবেন, তারা প্রত্যেকেই এনলিস্টেড।
এদিকে, খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে প্রায় দুই হাজার নেতাকর্মী রয়েছেন। ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন।
ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সম্পাদক সোহানুর রহমান সোহান বাংলা ট্রিবিউনের কাছে অভিযোগ করেন, আমরা শহীদ মিনারে যাব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। কিন্তু পুলিশ অগণতান্ত্রিকভাবে আমাদের আটকে রেখেছে।

এছাড়া, খালেদার গাড়ি বহরে দলটির স্থায়ী কমিটিসহ সিনিয়র নেতারা রয়েছেন।

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম