আগামীর রাজনীতিতে নতুন কিছু হবে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৩, ০০:৩৬আপডেট : ১২ মে ২০২৩, ০০:৪০

বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও ঈদ আড্ডায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের ৮০ ভাগ মানুষের নেতৃত্ব দানকারী সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে আজকের আড্ডায় পেয়ে মনে হচ্ছে, এখান থেকেই আগামীর রাজনীতিতে নতুন কিছু হবে। আমরা সবাই পরিবর্তনের জন্য অপেক্ষা করছি। নতুন দিনের জন্য অপেক্ষা।’

বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যা ৭টায় গুলশানের ইমান্যুয়েল পার্টি সেন্টারে অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন বিএনপির মহাসচিব। বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের সভাপতিত্বে রাজনৈতিক দলের শীর্ষনেতারা অংশ নেন।

সভায় বিএনপির মহাসচিব বলেন, ‘সারা জীবন যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন সেই নেত্রী বেগম খালেদা জিয়া আজ গৃহন্তরীণ। তারেক রহমান আজ দেশান্তরী। একটা গণতান্ত্রিক রাষ্ট্র ও ন্যায়ভিত্তিক সমাজ তৈরির জন্য চলমান আন্দোলনে লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে হামলা মামলা চলছে। তারপরও আমাদেরকে এগিয়ে যেতে হবে।’

সবাই নতুন দিনের জন্য অপেক্ষা করছে: মির্জা ফখরুল

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘গত কয়েকবছর এদেশের রাজনীতিতে যে সংস্কৃতি চলছে তা শোভনীয় নয়। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, তা সম্মান করতে হবে। কাউকে প্রতিপক্ষ বা শত্রু না বানিয়ে নতুন সংস্কৃতি চালু করতে হবে। তাহলেই দেশ ও জাতির কল্যাণ হবে।’

সভাপতির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেন, 'সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে এবার নিশ্চয়ই আন্দোলনের সফলতা আসবে।'

আড্ডায় আরও অংশ নেন রাজনীতিক নজরুল ইসলাম খান, বরকত উল্লাহ বুলু, মোস্তফা মোহসীন মন্টু, জোনায়েদ সাকি, নিতাই রায় চৌধুরী, ববি হাজ্জাজ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন।

/এসটিএস/এলকে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম