দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সংগ্রাম গড়ে তোলার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৩, ০১:২১আপডেট : ২৩ মে ২০২৩, ০১:২৬

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও বাজারি শোষণের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল। সোমবার (২২ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ এ আহ্বান জানায় তারা।

সমাবেশে জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে জনগণের জীবন আজ বিপর্যস্ত। বাজারি শোষণে নিম্নবিত্ত মানুষ, শ্রমজীবী মানুষ আজ দিশেহারা।

তিনি বলেন, সিন্ডিকেট গঠন করে ব্যবসায়ীরা যে লুটপাট করে চলেছে তার বিরুদ্ধে সরকার কোনও ব্যবস্থা গ্রহণ করছে না। কারণ এই সরকার হচ্ছে মূলত ব্যবসায়ীদের সরকার। এই লুটেরা ব্যবসায়ী শাসক শ্রেণি ১৯৭২ সাল থেকে অর্থনীতি ক্ষেত্রে অবাধ লুণ্ঠন দুর্নীতি চালিয়ে এসে এখন দানবে পরিণত হয়েছে। এই দানবদের হাত থেকে জনগণকে মুক্ত করতে রাস্তায় নামতে হবে।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (টাফ) কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হোসেন বলেন, বাজারি শোষণের বিরুদ্ধে সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। নামকাওয়াস্তে টিসিবির ট্রাক নামিয়ে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করছে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। সারা দেশে পূর্ণ রেশনিং এর দাবি তুলে তিনি বলেন, রাস্তায় প্রতিবাদে নামা ছাড়া জনগণের সামনে আর কোনও পথ খোলা নেই।

হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা বলেন, বাজারে গেলে দেখা যায় প্রতিটি জিনিসের দাম নাগালের বাইরে চলে গেছে। অথচ নিম্ন আয়ের মানুষ, শ্রমজীবী জনগণের আয় বা মজুরি বাড়েনি। সন্তান-সন্ততি নিয়ে তারা এক দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। অন্যদিকে সরকারের মন্ত্রীরা তথাকথিত উন্নয়নের ঢোলে বাড়ি মারছেন।

জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে  বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের দফতর সম্পাদক এহতেশামুল হক ইমন ও জাতীয় মুক্তি কাউন্সিল সংগঠক হেমন্ত দাস। সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, বাংলাদেশ লেখক শিবিরের রফিক আহমেদ ও পাহাড়ি ছাত্র পরিষদের অর্ণব চাকমা।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম