সায়েন্সল্যাবে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৩, ১৭:১৩আপডেট : ২৩ মে ২০২৩, ২০:৩১

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিক্যাল কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। সীমান্ত স্কয়ারের সামনে থেকে সিটি কলেজের দিকে পদযাত্রাটি শুরু হয়। সায়েন্স ল্যাব মোড়ে যাওয়ার পর পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৩ মে) বিকালে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ছবি: সাজ্জাদ হোসেন

সরেজমিনে দেখা গেছে, বিএনপির মিছিল সায়েন্সল্যাব মোড়ে এসে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া কিছু নেতাকর্মী ওই স্থানে দেওয়া ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে প্রথমে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। তখন বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় বিআরটিসির একটি গাড়ি ভাঙচুর ও তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বিকাল ৪টার কিছু আগে পদযাত্রা নিয়ে বিএনপি নেতা-কর্মীরা সিটি কলেজের সামনে পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ বেশ কয়েকজন বিএনপি নেতা-কর্মীকে আটক করেছে।

ছবি: সাজ্জাদ হোসেন

রমনা জোনের ডিসি মো. আশরাফ হোসেন বলেন, বিএনপির পদযাত্রা কর্মসূচিতে সিনিয়র নেতারা চলে যাওয়ার পর নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ করে হামলা করে। পুলিশ পাল্টা অ্যাকশনে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা সায়েন্স ল্যাবে অবস্থিত পুলিশ বক্সেও হামলা চালায়।

তিনি আরও বলেন, পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির বেশ কয়েকজন নেতকর্মীকে আটক করা হয়েছে।

গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানি, লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে এই কর্মসূচি পালন করে বিএনপি।

সায়েন্সল্যাবে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

আহত একজন ঢামেক ভর্তি
সায়েন্সল্যাব এলাকায় পুলিশ-বিএনপির সংঘর্ষের সময় মো. সবুজ (৩৫) নামে একজন আহত হয়। পরে তাকে আটক করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে নিউমার্কেট থানা পুলিশ।

নিউমার্কেট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) পাভেল আহামেদ বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় তাকে আটক করা হয়েছে। তিনি ২১ নম্বর ওর্য়াড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। বিএনপির প্রোগ্রামে এসেছিলেন বলে জানায় পুলিশ।

তবে আহত মো. সবুজের দাবি, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাকে পিটিয়ে আহত করেছেন।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম