একই সময়ে যুবলীগের কর্মসূচি, তারুণ্যের সমাবেশের তারিখ পরিবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৩, ১৩:১৪আপডেট : ০৭ জুন ২০২৩, ১৩:১৭

বিএনপির তিন অঙ্গ সংগঠনের তারুণ্যের সমাবেশের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মসূচির একই দিনে যুবলীগ কর্মসূচি ঘোষণা করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (৭ জুন) রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘গত এক যুগ তরুণরা ভোট দিতে পারেনি। তরুণদের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঢাকাসহ ছয় বিভাগ ও বগুড়া জেলায় সমাবেশ কর্মসূচি ঘোষণা দেওয়া হয় ২ জুন। তার দুদিন পর ৪ জুন যুবলীগ একই স্থানে একই সময় কর্মসূচির ডাক দিয়েছে। জিয়ার সৈনিকেরা সংঘাত চায় না বিধায় নতুন করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যুবলীগ আর তাদের কর্মসূচির পরিবর্তন না করে শুভবুদ্ধির পরিচয় দেবে। আমরা আর কর্মসূচি পেছাবো না।’

সংবাদ সম্মেলনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারুণ্যের সমাবেশের নতুন তারিখ হচ্ছে, ১৪ জুন বুধবার চট্টগ্রাম, ১৯ জুন সোমবার বগুড়া, ২৪ জুন শনিবার বরিশাল, ৯ জুলাই রবিবার সিলেট, ১৭ জুলাই সোমবার খুলনা, ২২ জুলাই শনিবার, ঢাকা।

/এসটিএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম