পঞ্চদশ সংশোধনী নিয়ে বিএনপির সেমিনার

নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় আন্দোলনই পথ: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৩, ১৯:৫০আপডেট : ২১ জুন ২০২৩, ২০:১৯

নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় ‘আন্দোলনই’ একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতির সামনে কোনও বিকল্প নাই। একটাই লক্ষ্য, আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বাধ্য করতে হবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে যেন আমরা প্রতিফলন ঘটাতে পারি, পূরণ করতে পারি।

গণভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর বুধবার (২১ জুন) বিকালে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব মন্তব্য করেন। গুলশানের সিক্স সিজন হোটেলে বিএনপির উদ্যোগে ‘পঞ্চদশ সংশোধনীর সাংবিধানিকতা: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এখনও সংবিধান সম্মত’ শীর্ষক এই সেমিনার হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল ইকতেদার আহমেদ। 

মির্জা ফখরুল বলেন, ‘২০০৬ সালে, বর্তমানে যিনি জোর করে ক্ষমতা দখল করে আছেন তিনি (শেখ হাসিনা) বিরোধীদলীয় নেত্রী ছিলেন। ১২ ফেব্রুয়ারি তিনি পার্লামেন্টে বক্তৃতা করেছিলেন, সেই বক্তৃতায় একটা অংশ ছিল এই কেয়ারটেকার গভর্নমেন্ট বিষয়ে। সেখানে তিনি বলেছিলেন, (পার্লামেন্টের প্রসিডিংস থেকে নিয়ে আসা সেই বক্তৃতা থেকে আমি কোট করে বলছি) ‘সাংবিধানিকভাবে অবগত রয়েছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।’ তখন আমাদের সরকার ছিল। এটাতে আরও অনেক কথা বলেছেন। ২০০৭ সালেও তিনি সংস্কারের কথা বলে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানকেই কার্যকরের কথা বলেছেন।

নির্দলীয় সরকারের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, আজকে এই বিষয়ে কোনও বিতর্ক নেই। আজকে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে গেছে যে তারা পরিবর্তন চায় এবং তারা এই সরকারকে সরাতে চায়। আমাদের দাবির মধ্যে একটা দাবি পরিষ্কার। হাসিনা থাকলে কিন্তু নির্বাচনে যাবেন না…এটা সাধারণ মানুষের কথা এবং সে জন্য আমরা খুব পরিষ্কার বলছি, এই সরকারের অধীনে আমরা কোনও নির্বাচনে যাবো না। আমাদের রাজনৈতিক দলগুলো প্রায় সবাই একমত, আমরা এই সরকারের পদত্যাগ চাই, আমরা এই সংসদের বিলুপ্তি চাই এবং একটি তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকার বা নিরপেক্ষ সরকার যে নামেই বলি না কেন, সেই সরকারের কাছে ক্ষমতা দিয়ে যেতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, এই অবস্থার পরিবর্তনের জন্য আমরা লড়াই-সংগ্রামটা করছি। আমরা একটা জায়গায় ঐকমত্য হবো যে আমাদের একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে জনগণের ক্ষমতায় যাওয়ার উপায় নাই। জনগণের প্রতিনিধিদের যদি ক্ষমতায় যেতে হয় তাহলে অবশ্যই সেটা নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে এবং সেটা জনগণের ঐক্যের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করতে হবে এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য। এটাই হচ্ছে আমাদের মূল কথা।

বিএনপি মহাসচিবের সভাপতিত্বে ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সঞ্চালনায় সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, গণফোরামের অধ্যাপক আবু সাইয়িদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এলডিপির রেদোয়ান আহমেদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিকল্প ধারার অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট আসাদুজ্জামান, সাবেক সচিব ইসমাইল জবিহউল্লাহ, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

সেমিনারে বিএনপি নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশের কূটনীতিক উপস্থিত ছিলেন।

/এসটিএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম