সেন্টমার্টিন কেউ চেয়েছে কিনা সরকারের স্পষ্ট করা দরকার: জোনায়েদ সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৩, ২০:২৭আপডেট : ২২ জুন ২০২৩, ২১:০৪

গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক গণসংহতি আন্দোলন অভিযোগ করেছে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই সেন্টমার্টিন ইস্যুকে সামনে আনা হয়েছে। তিনি বলেছেন, ‘যদি সত্যি সত্যিই কেউ সেন্টমার্টিন চেয়ে থাকে তাহলে সেটা সরকারের স্পষ্ট করে বলা দরকার, জনগণকে জানানো দরকার কে কবে তা চেয়েছে।’

বৃহস্পতিবার (২২ জুন) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, ‘ইতোপূর্বেও ভারতে গ্যাস রফতানি নিয়ে এ ধরনের বক্তব্য আমরা প্রধানমন্ত্রীকে দিতে দেখেছি যা পরবর্তীতে প্রমাণিত হয়নি। ফলে এই বক্তব্যকেও সেই একই ধারায় বিবেচনা করা যেতে পারে। যার উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক ফায়দা হাসিল করা।’

গণসংহতি আন্দোলন মনে করে, দেশের জনগণ যখন তাদের হারানো ভোটাধিকার ফিরে পাওয়া ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে ক্রমাগত ঐক্যবদ্ধ হচ্ছেন তখন তাদের বিভ্রান্ত করাই এ ধরনের বক্তব্যের লক্ষ্য বলে সহজেই অনুমান করা যায়। দেশকে যদি কেউ বিপদের ভেতরে ফেলে, দেশের সার্বভৌমত্ব যদি কেউ বিপন্ন করে তাহলে সেটা করছে বর্তমান সরকার।

বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে সবার ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং এখন দেশে নানা ধরনের ষড়যন্ত্র ও খেলায় মত্ত হয়েছে। মূলত দেশব্যাপী যখন সরকার পতনের আন্দোলন তীব্রতর হচ্ছে ও সরকারের আন্তর্জাতিক সমর্থন প্রায় শেষ ঠিক তখনই সেন্টমার্টিন ইস্যু সামনে এলো।

সম্প্রতি প্রধানমন্ত্রী সেন্টমার্টিন ইস্যুতে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ‘সেন্ট মার্টিন দ্বীপ কাউকে লিজ দিলে ক্ষমতায় থাকতে অসুবিধা নেই। কিন্তু আমার দ্বারা সেটা হবে না।’ এর পূর্বে সরকারি জোটের আরও দুই জন নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুও সেন্টমার্টিন বিষয়ে বক্তব্য দিয়েছেন। তবে তারা এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী তার বক্তব্যে কোনও দেশের নাম উল্লেখ করেননি।

গণসংহতির দুই শীর্ষ নেতা বলেন, ‘সরকারের সর্বোচ্চ পদে আসীন থেকে প্রধানমন্ত্রীর এ বক্তব্য এবং এ ধরনের অনির্দিষ্ট অভিযোগ দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক।’

তারা উল্লেখ করেছেন, এসব পাতা ফাঁদে জনগণের আন্দোলন পা দেবে না। বরং সকল বিভ্রান্তিকে পায়ে ঠেলে এই দেশের জনগণ ফ্যাসিস্ট এ সরকারের পতন করার মধ্য দিয়ে সকলের ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করে সত্যিকার সার্বভৌম বাংলাদেশের পথে এগিয়ে যাবে।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা অমান্য করে রেস্তোরাঁ নির্মাণ, ব্যবহার হচ্ছে সরকারি মালামাল
সেন্টমার্টিনে সালিশ বৈঠকে ইউপি সদস্যের ওপর হামলা
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম