নির্বাচনের পরিবেশ ঠিক থাকলে নৌকার জয় ঠেকানো যাবে না: এ আরাফাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২৩, ১৭:০৫আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৭:০৫

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, নির্বাচনের পরিবেশ ঠিক থাকলে নৌকার জয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

বৃহস্পতিবার (৬ জুলাই) রাজধানীর মানিকদী কালিবাড়ী, মাটিকাটা, ইসিবি চত্ত্বর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এ কথা বলেন তিনি।

মোহাম্মদ এ. আরাফাত বলেন,‌ আমরা সবাই বৃহত্তর আওয়ামী লীগ পরিবারের সদস্য। আমাদের কাজ হলো ভোটারের কাছে গিয়ে তাদের উদ্বুদ্ধ করে ভোটকেন্দ্রে নিয়ে আসা। নৌকায় ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে বসে আছে। তারা শেখ হাসিনার জন্য নৌকায় ভোট দেবে। বিগত দিনে যে কাজগুলো করা হয়নি, সবার পরামর্শ নিয়ে আমরা সেই কাজগুলো করবো। 

তিনি বলেন, আমরা সবাই একত্রিত হয়ে যে লড়াইয়ের মধ্যে আছি, সে লড়াইটা কী? নির্বাচন করছি বটে, তবে আমাদের বৃহত্তর রাজনৈতিক লড়াই হচ্ছে স্বাধীনতাবিরোধী ও মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই। যারা বাংলাদেশ ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চায়, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে।

নিজের সংকল্পের কথা জানিয়ে মোহাম্মদ এ আরাফাত বলেন, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আমরা বহু সংখ্যক ভোটারকে ভোটকেন্দ্রে উপস্থিত করতে চাই। তাদেরকে নৌকায় ভোট দেওয়ার মাধ্যমে এবং নৌকাকে বিজয়ী করার মাধ্যমে গোটা পৃথিবীকে দেখিয়ে দিতে চাই। স্বাধীনতাবিরোধীদের বিপক্ষে বিজয় নিশ্চিত করতে চাই।

তিনি বলেন, আওয়ামী লীগকে সবসময় ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছে। জনগণকে কখনও আওয়ামী লীগের বিপক্ষে দাঁড় করানো যায়নি। ষড়যন্ত্র, চক্রান্ত ও বিদেশি প্রভুদের সঙ্গে হাত মিলিয়ে আওয়ামী লীগকে পরাজিত করা হয়েছে। আওয়ামী লীগ যখনই পরাজিত হয়েছে তখনই বাংলাদেশ পিছিয়ে গেছে। আওয়ামী লীগ যখনই জয়ী হয়েছে বাংলাদেশ এগিয়ে গেছে, আমরা এগিয়ে গেছি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক এবিএম মাজাহারুল আনাম, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রমুখ।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনপোস্টাল ব্যালটে ভোট পড়েছে মাত্র চারটি
১ লাখ ২০ হাজার ভোটে জামায়াতকে হারিয়ে ধানের শীষ বিজয়ী
বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা, আবারও হারলেন জামায়াতের সোহেল
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম