নুরকে গ্রেফতার করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ববি হাজ্জাজের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৩, ১৭:২৩আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১৭:৩৫

রাষ্ট্রদ্রোহিতা এবং ধর্মীয় উসকানি তৈরির অভিযোগ এনে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরকে গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। একই সঙ্গে নুরের দল ‘গণঅধিকার পরিষদ’কে নিবন্ধন প্রদান না করতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন বলেও জানান তিনি। 

রবিবার (৯ জুলাই) বিকালে রাজধানীর মালিবাগে অবস্থিত এনডিএম কেন্দ্রীয় কার্যালয়ে নুরকে গ্রেফতারের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ববি হাজ্জাজ।

লিখিত বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, গণমাধ্যম, নিজ দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বক্তব্যের সূত্রে প্রমাণিত হয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে চিহ্নিত মেন্দি (এন) সাফাদির সঙ্গে গোপন বৈঠক করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

তিনি বলেন, এত স্পর্শকাতর বিষয়ে এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা গোয়েন্দা সংস্থাগুলো কোনও পদক্ষেপ নেয়নি। আমরা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং মুসলিম উম্মাহর স্বার্থ পরিপন্থি ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে নুরুল হক নুরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি প্রদান করেছি।

দলটির নিবন্ধন প্রসঙ্গে লিখিত বক্তব্যে এনডিএম চেয়ারম্যান বলেন, ধর্মীয় এবং সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট হওয়া ছাড়াও দেশকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে বিধায় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ অনুযায়ী রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন-২০২০-এর ৫(গ) ধারা মোতাবেক ‘গণঅধিকার পরিষদ’ নামক রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদান না করতে নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে আমরা প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছি।

ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের পবিত্র জমিনে কোনও ইহুদিদের চর বা শত্রু রাষ্ট্রের এজেন্ট রাজনীতি করতে পারবে না। নুরের অর্থের উৎস কোথায়? বিলাসবহুল মধ্যপ্রাচ্য সফরে কে বা কারা তাকে অর্থ প্রদান করেছে? এর উদ্দেশ্য যদি হয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক, তাহলে নুর এবং তার সহযোগীরা দেশ এবং মুসলমানদের শত্রু।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনডিএমের যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

/জেডএ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
‘এনসিপি গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আলোচনায় থাকতে চায়’ 
আইনজীবী অধিকার পরিষদ: সুপ্রিম কোর্ট বার ইউনিটের নেতৃত্বে শোয়েব-খাদেমুল
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম