আইনজীবী অধিকার পরিষদ: সুপ্রিম কোর্ট বার ইউনিটের নেতৃত্বে শোয়েব-খাদেমুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৬, ২২:৫৩আপডেট : ০৭ মে ২০২৬, ২২:৫৭

গণঅধিকার পরিষদের ভ্রাতৃপ্রতিম সংগঠন আইনজীবী অধিকার পরিষদের সুপ্রিম কোর্ট বার ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ড. শোয়েব মাহমুদ। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট খাদেমুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আলমগীর হোসেন।

বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আইনজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট এস. এম. নুরে এরশাদ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম (মমিন) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। গত ৮ মে এক বছর মেয়াদী এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি সহকারি অ্যাটর্নি জেনারেল আজগারুল ইসলাম রতন, সহসভাপতি অ্যাডভোকেট আবু হানিফ দিদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজেদুল ইসলাম রুবেল ও দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. পারভেজ।

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে আছেন অ্যাডভোকেট কোহিনুর ইসলাম কনক, অ্যাডভোকেট দিলরুবা পারভীন দীপ্তি ও অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক।

/বিআই/এবিএম/
সম্পর্কিত
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক, সুপ্রিম কোর্টে অর্ধদিবস কার্যক্রম বন্ধ
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ১৯৪৬ পুরাতন মামলা
আইনমন্ত্রীর সঙ্গে সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ
সর্বশেষ খবর
ভারী বৃষ্টিতে জলে থইথই নগর, ভিজেই তদারকিতে ডিএসসিসি প্রশাসক
ভারী বৃষ্টিতে জলে থইথই নগর, ভিজেই তদারকিতে ডিএসসিসি প্রশাসক
টানা বৃষ্টিতে পানিতে তলিয়েছে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী
টানা বৃষ্টিতে পানিতে তলিয়েছে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী
বিশ্বকাপে আবার আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ, আলোচনায় যে ম্যাচ
বিশ্বকাপে আবার আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ, আলোচনায় যে ম্যাচ
রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ও ট্রেনে কাটা পড়ে নিহত ২
রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ও ট্রেনে কাটা পড়ে নিহত ২
সর্বাধিক পঠিত
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ