মিরপুরে সংঘর্ষে বিএনপির ৬২০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২৩, ০০:৪৩আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৭:৪৬

রাজধানীতে বিএনপির পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের সঙ্গে মিরপুর বাংলা কলেজের সামনে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। ৬২০ জন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে দারুস সালাম থানায় বাদী হয়ে বুধবার (১৯ জুলাই) মামলা দায়ের করেন বাংলা কলেজের শিক্ষার্থী মো. রুবেল হোসেন। দারুস সালাম থানার পুলিশ বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ১৮ জুলাই আনুমানিক দুপুর ১২টার দিকে বিএনপি ও তার সহযোগী সংগঠনের পদযাত্রা চলাকালীন বাংলা কলেজের দুই নম্বর মেইন গেটের সামনে দিয়ে যাওয়ার সময় বাদী মোহাম্মদ রুবেলসহ একাধিক ছাত্রের ওপর হত্যার উদ্দেশে হামলা হয়। তারা বাঁশ-লাঠি নিয়ে হামলা এবং ইট পাটকেল নিক্ষেপ করলে কয়েকজন গুরুতর আহত হন। এ সময় বাদীর একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সরকারি বাংলা কলেজের আরেক ছাত্র সাদ্দাম হোসেনের মোটরসাইকেল লাঠি দিয়ে ভাঙচুর করে হামলাকারীরা।

মামলার এজাহার সূত্রে আরও জানা গেছে, ঢাকা মহানগর উত্তর ও মিরপুরের বিভিন্ন থানা ওয়ার্ড বিএনপির যুবদল ও ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও ডজনখানেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। দারুস সালাম থানায় দায়ের করা মামলায় ১২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে।আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে পুলিশ।

/আরটি/এলকে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের