নেত্রকোনা-৪ আসনে নৌকার প্রার্থী ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২৩, ২২:১৫আপডেট : ২১ জুলাই ২০২৩, ২২:১৮

নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সিনিয়র সচিব ও আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য সাজ্জাদুল হাসান।

শুক্রবার (২১ জুলাই) দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয় বলে সাংবাদিকদের জানান দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা যায়, সাজ্জাদুল হাসানের পিতা প্রয়াত আখলাকুল হোসাইন আহমেদ বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর ছিলেন। ১৯৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধু তাকে মোহনগঞ্জ ও বারহাট্টা নির্বাচনি এলাকা থেকে মনোনয়ন দিয়েছিলেন এবং প্রাদেশিক পরিষদের সদস্য হয়েছিলেন আখলাকুল হোসাইন আহমেদ। সাজ্জাদুল হাসানের বড় ভাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

গত ১১ জুলাই নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন মারা যান। ১৫ জুলাই শূন্য ঘোষিত আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ১৬ জুলাই ঘোষিত তফসিল অনুযায়ী- এ আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৪ জুলাই, মনোনয়ন বাছাই ২৫ জুলাই, আপিল ২৬-২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯-৩০ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই, প্রতীক বরাদ্দ ১ আগস্ট ও ভোটগ্রহণ ২ সেপ্টেম্বর।

/ইএইচএস/আরআইজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম