শনিবার ঢাকার প্রবেশপথে শান্তি সমাবেশ করবে স্বেচ্ছাসেবক লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৩, ০০:২১আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০০:২১

ঢাকার প্রবেশপথে শনিবার বিএনপি অবস্থান কর্মসূচি ঘোষণা করার পর আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ পাল্টা শান্তি সমাবেশ করার কর্মসূচি দিয়েছে। শনিবার (২৯ জুলাই) সকাল ১১টায় আমিন বাজার, গাবতলী, টঙ্গী ও আব্দুল্লাহপুরে এ কর্মসূচি পালন করবে সংগঠনটি।

শুক্রবার রাতে স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক আজিজুল হক আজিজের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্র এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজধানীর প্রবেশমুখে (আমিনবাজার, গাবতলী, টঙ্গী, আব্দুল্লাহপুর) সকাল ১১টায় শান্তি সমাবেশ করবে স্বেচ্ছাসেবক লীগ। সমাবেশগুলোতে সংগঠনের কেন্দ্রীয় নেতারাসহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

/এমআরএস/এমএএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম