২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি

বিডিয়ার বিদ্রোহের প্রকৃত রহস্য উন্মোচিত হয়নি: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:১৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:১৬

বিএনপি বিডিয়ার বিদ্রোহের প্রকৃত রহস্য এখনও উন্মোচিত হয়নি দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ‘বিচার বিভাগীয় তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের বিচার করতে হবে। বাংলাদেশসহ বিশ্ববাসী জানতে চায় কারা এর সঙ্গে জড়িত ছিল। যারা জড়িত ছিল তাদের শ্বেতপত্র প্রকাশ করতে হবে।  যে সব গডফাদারেরা এখনও লুকিয়ে আছে তাদের বিচার করতে হবে। ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণার দাবি করছি এবং বিচার বিভাগীয় তদন্তের  দাবি করছি।’
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে  বিডিয়ার বিদ্রোহের শহীদদের কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, ‘সাত বছর আগে এই দিনে বিডিয়ার বিদ্রোহে সেনাবাহিনীর ৫৭ জন চৌকস কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। আমরা তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। সেনাকর্মকর্তা হত্যায় সেনাবাহিনী  ও দেশের অনেক ক্ষতি হয়েছে। দীর্ঘ সময় ধরে বিচার হচ্ছে। আবার বিচারের নামে প্রহসন চলছে। প্রকৃত হত্যাকারীরা ষড়যন্ত্রকারীরা রহস্যময় থেকে গেছে। তদন্তে কী ছিল নিহতদের পরিবার বা আমরা কেউ তা জানি না।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, ‘বিডিয়ার বিদ্রোহে যারা জড়িত ছিল তাদের নাম বলার অপেক্ষা রাখে না। তারা সেদিন প্রধানমন্ত্রীর দাওয়াত খেয়েছেন। তারপর কি বলতে হয় কারা জড়িত ছিল? বিডিয়ার বিদ্রোহের কয়েক দিনের মধ্যে একজনকে পদান্নতি দিয়ে হত্যায় জড়িতদের উৎসাহিত করা হয়েছিল।’

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, ‘এই নারকীয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। এই হত্যার মূল রহস্য এখনও উৎঘাটিত হয়নি। সেনাবাহিনীর মাধ্যমে তদন্ত করে জড়িতদের নাম জাতীয় পত্রিকায় দেওয়ার দাবি করছি।’

এ সময়ে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর,  আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) হানিফ,  মেজর (অব.) মিজানুর রহমান, মেজর (অব.) সরোয়ার হোসেন,  লে.কর্নেল (অব.) মনিরুজ্জামান, লে.কর্নেল (অব.) মনিষ দেওয়ান, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

/এসটিএস/এফএস/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক