গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

নুরসহ ১০ জন হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৩, ১৮:০৫আপডেট : ১০ আগস্ট ২০২৩, ২১:১১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের হামলায় গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ভিপি নুরুল হক নুরসহ দলের আরও কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। নুরসহ আহত ১০ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঢামেকে আসা আহতরা হলেন–মেহেদী হাসান, আব্দুল জাহেদ, সাদ সিকদার, ইউসুফ, সাব্বির, তোফায়েল আহামেদ, রাকিব, আকাশ ও রাজিব।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গণঅধিকার পরিষদের (নুর) নেতাকর্মীদের দাবি, ভিপি নুরসহ আহত হয়েছেন অন্তত ২০ থেকে ২৫ জন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুরকে ধাওয়া দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ডাকসুর সাবেক এই ভিপি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে গিয়েছিলেন। বুধবার (২ আগস্ট) বিকালে সন্ত্রাসবিরোধী মিছিল নিয়ে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গেলে এ ঘটনা ঘটে। এ সময় নুরকে ধাওয়া দিয়ে মিছিল ছত্রভঙ্গ করে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ঘটনার পর টিএসসি এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায় ও তারা মোটরসাইকেলে শোডাউন দেয়।

তবে হামলার ঘটনায় ছাত্রলীগের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। তিনি বলেন, গতকাল রাতে ছাত্রদলের ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টির পরিকল্পনার দুটি স্কিনশট ভাইরাল হয়। এতে বহিরাগত সন্ত্রাসীদের ক্যাম্পাস অস্থিতিশীল ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্টের চক্রান্তের শঙ্কায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করছিল। এ সময় নুরুল হক নুরু কিছু বহিরাগত সন্ত্রাসী নিয়ে তাদের মানববন্ধনের পথ রুদ্ধ করতে চায়। তখন সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করে। এ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীদের কোনও সংশ্লিষ্টতা নেই।

/এআইবি/কেএইচ/এএইচএ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম