বঙ্গবন্ধু সারা বিশ্বের বাঙালি জাতির সত্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৩, ২১:৩৯আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ২১:৩৯

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বের জননন্দিত নেতা। বঙ্গবন্ধু সারা বিশ্বে বাঙালি জাতির সত্তা।

রবিবার (১৩ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী পালন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিন এসব কথা বলেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় তিনি বলেন, জাতির পিতা ব্যক্তিত্বের কারণে বিশ্ব নেতাদের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। বঙ্গবন্ধুর মতো নেতা হাজার বছরে একজনই জন্মায়। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বাংলা ভাষায় কথা বলতে পারছি, স্বাধীন দেশে বাস করছি।

বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীন দেশ উপহার দিয়েছেন, তাঁর কন্যা শেখ হাসিনা দেশকে সর্বক্ষেত্রে এগিয়ে নিয়ে যাচ্ছেন উল্লেখ করে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুসহ দেশে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন। দেশের সব উন্নয়নের একমাত্র কৃতিত্ব তার। পিতা বঙ্গবন্ধুর মতো প্রধানমন্ত্রী ছিলেন দৃঢ় প্রত্যয়ী। দেশি ও আন্তর্জাতিক সব ষড়যন্ত্র আর নানা প্রতিকূলতাকে মোকাবিলা করে তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। দেশ উন্নতি ও সমৃদ্ধি পথে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সর্বশেষ খবর
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
দেশে যদি তেলই না থাকে তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ হয় কীভাবে: শামা ওবায়েদ
দেশে যদি তেলই না থাকে তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ হয় কীভাবে: শামা ওবায়েদ
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক