স্লোগানে স্লোগানে সরকারকে পতনে বাধ্য করা হবে: গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৩, ২০:২৮আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ২০:২৮

‘অনির্বাচিত ও অবৈধ’ জাতীয় সংসদ বিলুপ্ত করে অনতিবিলম্বে ক্ষমতাসীন সরকারকে পদত্যাগ করে অবাধ, নিরপেক্ষ, গণতান্ত্রিক ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। অন্যথায় ‘মিছিলে মিছিলে’, ‘আন্দোলনে আন্দোলনে’ ও ‘স্লোগানে স্লোগানে’ সরকারকে পতনের বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছে ছয় দলীয় এই জোট।

শুক্রবার (১৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে ‘অবৈধ সরকারের পদত্যাগ ও অন্তবর্তীকালীন সরকারের দাবি’তে আয়োজিত গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন মঞ্চের নেতারা।

সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘সরকার কূটনৈতিক শিষ্টাচার ভুলে গেছে। এই শিষ্টাচারবহির্ভূত কাজের জন্য আগামী মাসের মধ্যেই আপনাদেরই চলে যেতে হবে। এমনকি আগামীকাল রাতেও চলে যেতে পারেন। আপনি চলে যাবেন তাতে কোনও ক্ষতি নাই, সরকার আসবে সরকার যাবে এটাই নিয়ম। কিন্তু জনগণের কী হবে? গণঅভ্যুথান শুরু হয়ে গেছে। ভয়ভীতি দেখিয়ে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। এই সরকারের মরা লাশ দাফন করতে হবে। দরকার হলে আমরা জীবন দিয়ে দেবো। আমরা দেশটা স্বাধীন করেছিলাম জনগণ যেন ভালো থাকতে পারে, তার জন্য।’

সমাবেশে অংশ নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ভারত সরকারকে অনুরোধ করেছেন, আরেকবার যেন সরকারকে ক্ষমতায় রাখে। কিন্তু ভারত বলে দিয়েছে আমরা এবার বাংলাদেশের নির্বাচনে কোনও হস্তক্ষেপ করবো না। এর আগে তিন বামপন্থী নেতা চীনে গিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় বসানোর অনুরোধ জানিয়েছে। দুনিয়ার কাছে ভিক্ষা করে বেড়াও তোমরা, আর আমাদের কথা বলো?  আমরা তো রাজপথে আছি। সারা ঢাকায় মিছিল করবো। মিছিলে মিছিলে, আন্দোলনে আন্দোলনে, স্লোগানে স্লোগানে তোমাদের পতনে বাধ্য করবো।‘

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) জবরদস্তি করে ক্ষমতায় থাকতে গিয়ে, গায়ের জোড়ে ক্ষমতায় থাকতে গিয়ে, রাষ্ট্র প্রশাসনকে ব্যবহার করে অবৈধ ক্ষমতাকে প্রলম্বিত করতে গিয়ে; পুরো দেশকে বিপদে ফেলে দিয়েছেন। সেই কারণে বলতে চাই— আপনি যত বেশি গায়ের জোড়ে ক্ষমতায় থাকতে যাবেন, তত বেশি বৈদেশিক হস্তক্ষেপের আশঙ্কা বাড়ছে, চক্রান্ত-ষড়যন্ত্রের জায়গাটা বাড়ছে।’

গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা

তিনি আরও বলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) কথায় কথায় বলেন, আমাদের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। আমরা ভোটের অধিকার চাই, বিশ্বাসযোগ্য নির্বাচন চাই। হাজার হাজার কোটি কোটি মানুষ দাবি করছে, এটা কোনও ষড়যন্ত্র চক্রান্ত নয়। ষড়যন্ত্র-চক্রান্ত করে গোপনে গোপনে। কিন্তু দেশের মানুষ প্রকাশ্যে দিবালোকে এসব দাবি করছে। তাই অনতিবিলম্বে আপনাকে বিদায় নিতে হবে।’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, ‘এই সরকার এবং শাসন ব্যবস্থা দুটোই আমরা (গণতন্ত্র মঞ্চ) পরিবর্তন করতে চাই। এর জন্য সবার আগে আমরা সরকারকে উচ্ছেদ করতে চাই, পদত্যাগে বাধ্য করতে চাই। যদি তারা পদত্যাগ করে তাহলে তাদের জন্য, জনগণের জন্য, তাদের দালাল-চামচাদের জন্য ভালো। আর যদি তারা পদত্যাগ না করে, তাহলে আজকে ঢাকা যেমন মিছিলের নগরীতে পরিণত হয়েছে, তেমনি সারা দেশ মিছিলের দেশে পরিণত হবে।’

সমাবেশ শেষে তারা প্রেসক্লাবের সামনে থেকে মিছিল শুরু করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ করে। ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসানসহ মঞ্চের অন্যান্য নেতারা।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
দ্রুত আসন সমঝোতা চায় যুগপৎ-সঙ্গীরা, বিএনপির নতুন উদ্যোগ
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে উদ্ভুত সংকট সমাধানের দায়িত্ব সরকারকেই নিতে হবে: গণতন্ত্র মঞ্চ
গণতন্ত্র মঞ্চের প্রথম ধাপের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম