২১ আগস্ট গ্রেনেড হামলা শেখ হাসিনা হত্যার নীল নকশা: ডেপুটি স্পিকার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ আগস্ট ২০২৩, ১৮:২৮আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৮:২৮

ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, আগস্ট মাস বাঙালি জাতির রক্তক্ষরণের মাস। ১৫ আগস্টের হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় সংগঠিত হয় ২১ আগস্টের গ্রেনেড হামলা। বিএনপি-জামায়াত সরকার আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতেই এই অপচেষ্টা চালায়। গ্রেনেড হামলার পর উপর্যুপরি গুলি করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। এতেই প্রমাণিত হয় এটি ছিল শেখ হাসিনাকে হত্যার নীল নকশা।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) পাবনা জেলার বেড়া উপজেলার কৈটোলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বালিকা বিদ‌্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে একটি গোষ্ঠী এ দেশে পাকিস্থানি সরকার কায়েম করতে চেয়েছিল। তারা এ দেশের উন্নয়নকে পেছনে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে দেশে ফিরে এলেন। জাতির পিতা হত্যার বিচার করলেন। বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে দিন রাত কাজ করে যাচ্ছেন তিনি।

এর আগে ডেপুটি স্পিকার হাঁটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চাল বিতরণ করেন।

কৈটোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু সামা মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিরা, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

/আরআইজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী