আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: রওশন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৮

সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, তারা আশা করেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ২৪তম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এ কথা বলেন।

রওশন এরশাদ বলেন, তার দল জাতীয় পার্টি সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। জাতীয় পার্টি তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সকল জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করে বলেই কখনও নির্বাচন বয়কট করেনি।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করা হলেও উদ্বেগ কাটেনি। ইতোমধ্যে এটি পাশ হয়েছে। তার আগে সাংবাদিক, আইনজীবী, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের মতামত নেওয়া যেত। অংশীজনদের সঙ্গে আলোচনার সুযোগ এখনও শেষ হয়ে যায়নি। জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মান দিয়ে এই উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিরোধী দলীয় নেতা বলেন, করোনা মহামারি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অনেক কিছুর দাম বেড়েছিল। কিন্তু বিশ্ব বাজারে এখন দাম কমেছে। দেশে নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় টিসিবির লাইন তীব্র, এটা এখন সাধারণ চিত্র। এখানে যুক্ত হচ্ছে মধ্যবিত্ত। প্রবৃদ্ধি বাড়াতে পদক্ষেপ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি পদক্ষেপ জরুরি। না হলে মানুষের ওপর চাপ আরও বাড়বে। অস্থিতরা তৈরি হবে।

রওশন এরশাদ আরও বলেন, বিশ্ব বাজারের দোহাই দিয়ে অর্থনীতির সংকটের কথা বলার অবকাশ এখন নেই। দেশে ডলার সংকট দীর্ঘদিনের। অনিয়মের কারণে ব্যাংক খাত বারবার আলোচনায় আসছে। ডলার সংকট কাটাতে উদ্যোগ নেওয়া জরুরি।

/ইএইচএস/আরআইজে/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম