আওয়ামী লীগের সংসদীয় দলের সভা রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৩, ১৫:৫৮আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১৬:০৩

আওয়ামী লীগের সংসদীয় দলের ৮ম সভা রবিবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত হেবে। ওই দিন সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ সভায় এমপিদের দিকনির্দেশনা দেওয়া হতে পারে।

শুক্রবার (২০ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সন্ধ্যা ৬টা থেকে সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আওয়ামী লীগ দলীয় এমপিদের যথা সময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। সভাটি চলতি একাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের শেষ সভা হতে পারে।

এদিকে গত ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের সংসদীয় দলের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে এমপিরা প্রার্থী নির্ধারণে সংসদীয় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একক ক্ষমতা দিয়েছিলেন। পরে আওয়ামী লীগ থেকে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন তিনি।

/ইএইচএস/আরআইজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম