হিন্দু ধর্মাবলম্বীদের সহায়তা দিলেন জাপা নেতা বাবলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৩, ২০:৩৩আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ২০:৩৯

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এদেশের মানুষ কোনও ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িক শক্তির আস্ফালন সহ্য করে না।’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার (২০ অক্টোবর) বিকালে জুরাইনে নিজ নির্বাচনি এলাকা শ্যামপুর-কদমতলীর প্রতিটি মন্দিরে নগদ অর্থ সহায়তা ও পাঁচ শতাধিক হিন্দু নারীর মাঝে পূজার শাড়ি উপহার প্রদান ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাবলা বলেন, ‘বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়, ধর্মভীরু। সুপ্রাচীনকাল থেকেই এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে বসবাস করে আসছে।’

জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশের যুগ্ন সাধারণ সম্পাদক সুজন দের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ডিএমপির ওয়ারী ডিভিশনের উপ পুলিশ কমিশনার জিয়াউল আহসান তালুকদার, শ্যামপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নুরুন্নবী, শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর নাজমা আক্তার, সাথী আক্তার, হিন্দু সম্প্রদায়ের নেতা ডি.কে সমির, স্বপন দাশ প্রমুখ।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হাম প্রতিরোধে ১ লাখ ৭৫ হাজার ইউরো দিবে ইইউ 
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী