ঢাকা শহরে দুর্বৃত্ত ঢুকে পড়েছে: নানক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৩, ২১:৫১আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ২২:২৮

আগামী ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা শহরে দুর্বৃত্ত-সন্ত্রাসীরা ঢুকছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, শহরের বিভিন্ন হোটেল-ফ্ল্যাট, বাসাবাড়ি দ্বিগুণ টাকায় ভাড়া নিয়ে তারা আস্তানা বানিয়েছে। বিএনপির নেতাকর্মীরা দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখা শেষে তিনি এসব কথা বলেন। রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলে সিনেমাটি দেখার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, যার যার এলাকায় যেসব দুর্বৃত্ত থাকবে, আপনারা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেবেন। তারা দায়িত্ব পালন করবে। কোনও অরাজকতা হলে দাঁতভাঙা জবাব দিতে হবে। ওরা (বিএনপি) নির্বাচন করতে দিতে চায় না। তবে আমাদের খেয়াল রাখতে হবে আগামী সংসদ নির্বাচন যেন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হয়।

বিএনপিকে মাউথ ছাড়া পাগলা হাতি মন্তব্য করে তিনি বলেন, ওরা দল চালাতে জানে না, দেশও চালাতে পারবে না। তাই যার যার প্রস্তুতি নিতে হবে। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আগামীতে যে গণজমায়েত হবে, সেখানে সর্বোচ্চ নেতাকর্মী নিয়ে উপস্থিত থাকতে হবে। আগামী ২৮ তারিখ বিএনপি দেশে একটি অরাজকতা তৈরির চেষ্টা করবে। তাই নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনি, এই চলচ্চিত্রের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে উল্লেখ করে নানক বলেন, পরিবারের সদস্যদের নিয়ে চলচ্চিত্রটি দেখবেন। বর্তমান প্রজন্মকে এই চলচ্চিত্র দেখার জন্য উদ্বুদ্ধ করতে হবে। মোশতাক ও জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনি, এই চলচ্চিত্রের মাধ্যমে আরেকবার প্রমাণিত হলো। আমাদের স্বাধীনতা, বঙ্গবন্ধু কীভাবে খোকা থেকে মুজিব, মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়েছেন, এসব ইতিহাস আগামী প্রজন্মকে এই চলচ্চিত্রের মাধ্যমে জানাতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, আগাঁ খান এমপি প্রমুখ।

/এমআরএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের