শামসুজ্জামান দুদুকে তুলে নেওয়ার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৩, ০১:০৩আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০১:৪৭

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে ১২টার দিকে তার বোনের বাসা থেকে তুলে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, ১৫ থেকে ২০ জনের একটি দল গোয়েন্দা পুলিশ পরিচয়ে শামসুজ্জামান দুদুর বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়।

এর আগে গত ২৮ অক্টোবর সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়াপল্টনে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলের কর্মীদের সংঘর্ষ হয়। পরদিন ২৯ অক্টোবর বিএনপি ও জামায়াত সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। এতে সমমনা দলগুলোও সমর্থন দেয়।

পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মোয়াজ্জেম হোসেন আলালসহ প্রায় ১৫ জন শীর্ষ নেতাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী টানা তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো। এবার ৫ ও ৬ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে তারা, যা শেষ হবে মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৬টায়।

মঙ্গলবার বিরতি দিয়ে সপ্তাহের শেষ দুই দিন বুধ ও বৃহস্পতিবার আবারও অবরোধ কর্মসূচি দেওয়া হবে বলে তথ্য পাওয়া গেছে বিএনপি ও যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলোর পক্ষ থেকে।

/জেডএ/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম