অবরোধ সফল করে জনগণ প্রমাণ করেছে এই সরকার ব্যর্থ: সমমনা জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৩, ২০:১৫আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ২০:১৫

বিএনপির ডাকা তৃতীয় দফা ৪৮ ঘণ্টার অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী সমমনা জোট।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে পল্টন পর্যন্ত তারা এই বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ মিছিল শেষে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টি—এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘জাতীয়তাবাদী শক্তির ডাকে সাড়া দিয়ে অবরোধ সফল করে জনগণ আবারও প্রমাণ করেছে এই সরকার ব্যর্থ। দেশবাসী আজ নিজের অধিকার বিষয়ে সচেতন, তারা কোনোভাবেই আর এই ফ্যাসিস্ট সরকারকে চায় না। তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে অবরোধকে সফল করে।’

তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশগঠনের লড়াইয়ে সফল না হয়ে আমরা কেউ রাজপথ ছাড়ছি না। জাতীয়তাবাদী শক্তি সবসবয় সব অবস্থাতেই মাটি ও মানুষের কথা ভাবে। দেশ গঠনের এই লড়াইয়ে সবাই দলে দলে এগিয়ে আসুন, সকল আন্দোলন—সংগ্রামকে সফল করুন।’

উক্ত অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতারা।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম