একতরফা নির্বাচন হলে সরকার আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়বে: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৩, ১৬:২২আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৬:৪২

দ্বাদশ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলসমূহের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ।

রবিবার (১৯ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিলটি শুরু করে পল্টন মোড়, নাইটিঙ্গেল মোড়, বিএনপি অফিসের সামনে দিয়ে বিজয়নগর পানির ট্যাংকের মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, একতরফা নির্বাচন হলে সরকার আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়বে। তাই প্রধানমন্ত্রীকে বলবো, আপনি একতরফা নির্বাচন করে দেশকে ব্যর্থ ও পঙ্গু রাষ্ট্রে পরিণত করবেন না।

তিনি বলেন, এ দেশের মানুষ ৭৫-এ যেমন বাকশাল মেনে নেয়নি, একতরফা নির্বাচনও মেনে নেবে না। আমাদের উন্নয়ন সহযোগী বন্ধুরাষ্ট্র, সংস্থাগুলো বারবার সরকারকে গণতন্ত্র, মানবাধিকার, শ্রম অধিকার সুরক্ষা দিতে সতর্ক করছে।

নির্দলীয়-নিরপেক্ষ সরকার ব্যতীত দলীয় সরকারের অধীনে ফেরেশতা দিয়েও সুষ্ঠু নির্বাচন সম্ভব না মন্তব্য করে নুর বলেন, ভারতের কথায় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে গণতন্ত্র ধ্বংস করে ৭৫-এর মতো একদলীয় বাকশাল কায়েম করতে ১৪, ১৮-তে একতরফা নির্বাচন করেছে আওয়ামী লীগ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের, আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম প্রমুখ।

/জেডএ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম