পুলিশ আ.লীগের গোলামি করতে গিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৩আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৩

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, একদলীয় শাসন প্রতিষ্ঠায় পুলিশ আওয়ামী সরকারের গোলামি করতে গিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। এভাবে চলতে থাকলে র‍্যাবের মতো পুলিশের ওপরও নিষেধাজ্ঞা আসবে।

রবিবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি পূর্বে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। গুম-খুন, বিচারবহির্ভূত হত্যা, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিন্নমতের মানুষকে গণগ্রেফতারের প্রতিবাদে এই আয়োজন করে গণঅধিকার পরিষদ।

নুরুল হক নুর বলেন, প্রত্যেক থানায় গ্রেফতারের টার্গেট দেওয়া হয়, মামলার টার্গেট দেওয়া হয়। পুলিশ যে এভাবে মিথ্যা মামলা দিচ্ছে, হয়রানি করছে সেটা পরিষ্কার। বিরোধী দল দমনে পুলিশ এখন রক্ষী বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

আওয়ামী লীগ ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে দেশকে ধ্বংস করছে অভিযোগ করে তিনি বলেন, সরকার দেশের নিজস্ব কাঁচামালের পাট, চিনি, চামড়া শিল্প ধ্বংস করেছে। এখন ভারতীয় ষড়যন্ত্রে রফতানি খাতের ‘সোনার ডিম পাড়া হাস’ গার্মেন্টসকেও ধ্বংসের দিকে নিচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে গার্মেন্টস শিল্পের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে।

দেশের মানুষকে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়ে নুর বলেন, জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচনকে প্রতিহত করতে হবে। প্রয়োজনে প্রতিটি এলাকায় গণপ্রতিরোধ কমিটি গঠন করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনসহ অন্যরা।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
মানবাধিকার কমিশনকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পথে হাঁটছে সরকার: টিআইবি 
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম