রুহুল কবির রিজভীকে গ্রেফতার করা উচিত: কামরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৯আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৯

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। ঢাকা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী আওয়ামী লীগের নেতা হিসেবে নয়, একজন প্রার্থী হিসেবে এই দাবি করেছেন বলে উল্লেখ করেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই দাবি করেন। ইসি এদিন বিকালে ঢাকার প্রার্থীদের সঙ্গে মতবিনিয় করে।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, অন্ধকার থেকে যেভাবে রিজভী প্রেস ব্রিফিং করে, অবরোধের ঘোষণা দেয়, অসহযোগের ঘোষণা দেয়, তাকে ধরা উচিত। তাকে ধরছে না। অবশ্যই তাকে ধরতে হবে। এই ব্যক্তি এবং এই ব্যক্তিদের যারা বাইরে আছে হাইকমান্ড, আওয়ামী লীগের নেতা নয় একজন প্রার্থী হিসেবে বলবো জনস্বার্থে তাদের ইমিডিয়েট গ্রেফতার করা উচিত। আর ছাড় দেওয়া যায় না।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী আরও কঠোর হবে, এটা আমি বিশ্বাস করি এবং কঠোর হতে বাধ্য।

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জাবাবে তিনি বলেন, কিছু জায়গায় প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, কিছু জায়গায় কম হবে।

কামরুল ইসলাম বলেন, অগ্নিসন্ত্রাস, আইন-শৃঙ্খলা বাহিনী এখন যে ভূমিকা পালন করছে শিগগির আরও কঠোর হবে, সক্রিয় হবে। এটা বিশ্বাস করি। ভালো পরিবেশের যা যা পদক্ষেপ নেওয়ার তারা তা নেবে, এ বিশ্বাস আমার আছে। আতংক দূর করার জন্য যা যা করার আইন-শৃঙ্খলা বাহিনী করবে। যেভাবে ট্রেনে আগুন দিচ্ছে, মানুষ পুড়িয়ে মারছে এই অবস্থা চলতে দেওয়া যায় না।

/ইএইচএস/আরআইজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম