ডামি নির্বাচন আয়োজনে প্রতিবেশী দেশ সরাসরি হস্তক্ষেপ করছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২৩, ১০:৪৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১৮:০৫

‘নির্বাচন নিয়ে দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র-চক্রান্ত হচ্ছে’—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নির্বাচন নিয়ে চক্রান্ত করছেন আপনারা। বাংলাদেশে ডামি প্রতারণার নির্বাচন আয়োজন করতে প্রতিবেশী দেশ সরাসরি হস্তক্ষেপ করছে।’

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানমন্ডি পুরাতন ১৫ নম্বর এলাকায় আনাম র‍্যাংগস প্লাজা শপিং মলের বিপরীতে কাঁচাবাজার ও আশপাশে লিফলেট বিতরণ এবং গণসংযোগ শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে তাদের দিয়ে হস্তক্ষেপ করাতে বাধ্য করছেন আপনারা। কিন্তু আপনাদের শেষ রক্ষা হবে না। ডামি ও ইমিটেশনের নির্বাচন দেশের জনগণসহ বিশ্ববাসী মেনে নেবে না।’

নির্বাচনের নামে আওয়ামী লীগ জনগণকে ভেলকিবাজি দিচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘এরা জনগণকে ত্যাজ্য করে প্রকৃত ভোটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। নির্বাচনের নামে ইমিটেশন নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। তাই ভোটকেন্দ্রে না গিয়ে বর্জন করে শান্তিপূর্ণ প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি।’

গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন দলের নেতাকর্মীরা।

/জেডএ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক