নায়ক ফেরদৌসের সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৮:২০

রাজধানীর নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদের নির্বাচনি প্রচারণা চালানোর সময় সমর্থকদের নিজেদের মধ্যে মারামারিতে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-সোহেল খান (২৮), আব্দুল জলিল (৩৮), রফিকুল ইসলাম জুয়েল (৩৮), উজ্জ্বল হোসেন (৩৫), জনি (২৫), অনিন্দ্র চৌধুরী (২৩), শিশির (২৫), তুষার (২৭), ইব্রাহিম (৩০), মাহি (২৫)সহ অন্তত ১২ জন। তারা ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মী।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে হাসপাতালে এসেছি। আহতদের তথ্য সংগ্রহ করছি। এখন বিস্তারিত কিছু বলতে পারছি না।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সাহেদ আলী জানান, ১৮ নম্বর ওয়ার্ড ইউনিট সভাপতি ইমাম হোসেন মঞ্জিলের নেতৃত্বে বহিরাগত ছেলেদের নিয়ে আমাদের লোকজনের ওপর ধাক্কাধাক্কি শুরু করে, পরে হামলা চালায়।

তিনি আরও বলেন, ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের (নৌকা প্রতীক) প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদের সঙ্গে নির্বাচনি প্রচারণায় ছিলাম আমরা। আজ দুপুর আনুমানিক দেড়টার দিকে পেছনের দিক থেকে বহিরাগতসহ আমাদের ওপর হামলা চালানো হয়।

ঢামেকে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মাল্টিপল ইনজুরি রয়েছে, তবে কেউ গুরুতর নয়। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী