সরকারের প্রতি অনাস্থা জানিয়ে এবি পার্টির ‘না মিছিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৪, ১৮:৫৫আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৮:৫৫

‘ডামি নির্বাচন, ডামি সংসদ, ডামি সরকার ও ডামি মন্ত্রিপরিষদকে অবৈধ হিসেবে অভিহিত করে তার বিরুদ্ধে অনাস্থা জানিয়ে রাজধানীতে ‘না মিছিল’ করেছে আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টি।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকাল ৪টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি বিজয়নগর, কাকরাইল, পল্টনসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান ও মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, অতীতে যত স্বৈরাচার ছিল তাদের নানা রকম প্রহসনমূলক নির্বাচনি মডেল ছিল। কিন্তু এবার আওয়ামী লীগ একটি নতুন মডেল হাজির করেছে। যার নাম ডামি নির্বাচন। লুটপাটের হাজার হাজার কোটি টাকা খরচ করে, রাষ্ট্রের সকল ক্ষমতা ও পেশী শক্তি ব্যবহার করে যে ডামি নির্বাচন আওয়ামী লীগ করেছে জনগণ তা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি ডামি সংসদ, ডামি মন্ত্রিসভা ও ডামি সরকারকেও মানুষ অবৈধ হিসেবে প্রত্যাখ্যান করবে।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
এনসিপি-এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি: মঞ্জু 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম