‘১/১১-এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত’

কুষ্টিয়া প্রতিনিধি
০৩ মার্চ ২০১৬, ১৬:১৮আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৬:২২

মাহবুব উল আলম হানিফ তদন্ত কমিশন গঠন করে ১/১১-এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে  বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন,  যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ উত্থাপিত হবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। এ নিয়ে সংসদে কথা হয়েছে। অনেকেই এ রকম দাবি তুলেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ায় নিজ বাসভবনে তিনি এ সব কথা বলেন।
কেন্দ্রীয়ভাবে দেশের নির্বাচনি ব্যবস্থা ধ্বংসের পরে স্থানীয় পর্যায়েও তা করা হচ্ছে—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের এমন মন্তব্য প্রসঙ্গে মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির প্রতি দলের নেতাদের আস্থাহীনতার বহিঃপ্রকাশ ঘটেছে। অনেকেই দল থেকে পদত্যাগের অপেক্ষায় আছেন। এ রকম অবস্থায় বিএনপির পক্ষ থেকে নির্বাচন করার বিষয়ে তৃণমূল পর্যায়ের নেতাদের অগ্রহ কম। এ সব কারণে তারা দলীয় প্রার্থী খুঁজে পাচ্ছেন না। এই ব্যর্থতার দায় তারা অন্যের ঘাড়ে চাপিয়ে সান্ত্বনা খোঁজার চেষ্টা করছেন।
বিএনপি অগণতান্ত্রিক দল উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। বিএনপির কাউন্সিল প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতারা জানেন তারা কাউন্সিল করার অনুমতি চাইলেই পাবে। এরপরও তারা নিজেরাই কখনও এখানে কখনও ওখানে এই স্থান নির্ধারণ নিয়েই তালবাহানা করছেন। এটা তাদের সিদ্ধান্তহীনতার বহিঃপ্রকাশ। তারা নিজেরাও জানেন না কাউন্সিল করবেন কি না, বা করলে কোথায় করবেন। এই সিদ্ধান্তহীনতা তারা সরকারের ঘাড়ে চাপাচ্ছেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

/বিটি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম