ভোট কেন্দ্রে সজাক দৃষ্টি রাখতে হবে ভোটারদের: নোমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৬, ১৪:৪১আপডেট : ০৪ মার্চ ২০১৬, ১৪:৪৮

আবদুল্লাহ আল নোমান পৌর নির্বাচনে যেসব প্রার্থী ভোট ছাড়াই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তারা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাদের মতো লুট-পাট করে খাওয়া শুরু করবে বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
শুক্রবার দুপুর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী বন্ধু দল আয়োজিত ‘খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্টেদ্রোহ মামলার প্রতিবাদে’ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
সাবেক এ মন্ত্রী অভিযোগ করে বলেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের পক্ষে যারা মনোনয়নপত্র কিনছেন বা প্রার্থী হচ্ছেন, তাদের ক্ষমতাশীনদের গুণ্ডা-পাণ্ডারা হুমকি দিচ্ছে। আবার অনেককেই মনোনয়নপত্র ইসিতে জমা দিতে দিচ্ছে না।’
নোমান সন্দেহ প্রকাশ করে বলেন, ‘এই ইউপি নির্বাচনে জনগন তাদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না তা নিয়ে আমার সন্দেহ আছে। আর সে কারণে সবাইকে নিজ নিজ ভোট কেন্দ্রে উপস্থিত থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’
এ সময় সরকারকে দাবি জানিয়ে নোমান বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠ ও নিরপেক্ষ করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবশ্যই ফিরিয়ে আনা প্রয়োজন।’

ক্ষমতাশীনরা তাদের বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির নেতা-কর্মীদের ধরে এনে নির্যাতন করছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে ও গুম করছে বলেও অভিযোগ করেন তিনি।

সংগঠনের সভাপতি শরীফ মোস্তফা জামান লিটুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট শামসুজ্জামান দুদু, সংগঠনের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার এইচ এম আমিনুর রহমান প্রমুখ।

/এসআইএস/এফএস/  

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম