ড. ইউনূসের প্রতিষ্ঠান সরকারপন্থিদের নিয়ন্ত্রণে: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪০

ড. মুহাম্মদ ইউনূসকে তার প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করে সরকারপন্থিদের দখলে নেওয়ার অভিযোগ করে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘সরকার ও সরকারি দল অন্যায়ের সব সীমা অতিক্রম করেছে।’

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা বলেন মান্না।

তিনি বলেন, ‘বাংলাদেশসহ পৃথিবীতে দারিদ্র‍্য বিমোচনে ড. ইউনূসের যে অবদান, তা বিশ্বের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। অথচ নিজের দেশে তিনি কর্তৃত্ববাদী সরকার দ্বারা চরম নিগৃহীত হচ্ছেন। তার গড়ে তোলা প্রতিষ্ঠান অবৈধভাবে দখলে নেওয়ার চেষ্টা করছে সরকার অনেক দিন থেকেই।’

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণা করে মান্না বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে আমি শিক্ষক হিসেবে পেয়েছিলাম। তার কাছ থেকে অনেক বিষয় শিখেছি।’

মান্না বলেন, ‘বিশেষ করে একজন মানুষকে কীভাবে কাজের জন্য উদ্যোগী করে তোলা যায় এবং একজন থেকে কীভাবে হাজারো, লাখো মানুষের মধ্যে সেই উদ্যোগ ও উদ্যম ছড়িয়ে দেওয়া যায়, তা আমি প্রতিনিয়ত অনুসরণ করি।’

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাগরিক ঐক্যের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম