আ.লীগ লুটেরা ও ছাত্রলীগ সন্ত্রাসী দল: এবি পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৩

সরকারি দল আওয়ামী লীগকে লুটেরা এবং দলটির ছাত্রসংগঠন ছাত্রলীগকে মানবতাবিরোধী সন্ত্রাসী দল হিসেবে উল্লেখ করে জাতীয় ও আন্তর্জাতিক সকল স্তরে এই দলের নেতাদের ‘সভ্যতার জন্য বৈরি’ ঘোষণা করার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিজয়নগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণ নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত নাগরিক সমাবেশ থেকে এ আহ্বান জানান দলটির কেন্দ্রীয় নেতারা।

সমাবেশে এবি পার্টির নেতারা বলেন, একটি অবৈধ একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেই আগের মতো সিন্ডিকেট বাণিজ্যকে চাঙ্গা করে তুলেছে আওয়ামী লীগ। যার ফলে ক্রমাগত দ্রব্যমূল্যের যাঁতাকলে পিষ্ট হচ্ছে জনগণ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ গড়ে তুলেছে ধর্ষণ, সন্ত্রাস আর নৈরাজ্যের অভয়ারণ্য।

তারা বলেন, সরকারের সিন্ডিকেট বাণিজ্য ও শিক্ষা প্রতিষ্ঠানের এই অরাজকতা আর চলতে দেওয়া যায় না। অবিলম্বে তারা জনগণের রক্তচোষা সিন্ডিকেটের বিরুদ্ধে ও শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্যের প্রতিবাদে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম। বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ কেন্দ্রীয় নেতারা।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
‘ভোটের আগে সবাই মাজারে যায়, হামলা হলে কেউ আসে না’
এনসিপি-এবি পার্টি কি একীভূত হতে যাচ্ছে
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা সময়ের দাবি: মঞ্জু 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম