নতুন কর্মসূচির আলোচনা শুরু করেছে বিএনপি ও যুগপৎসঙ্গীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৪, ১৯:১৭আপডেট : ১২ মে ২০২৪, ১৯:৩২

আবারও কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা শুরু করেছে বিএনপি। বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুগপৎ আন্দোলনের পর নতুন করে কর্মসূচি দিয়ে মাঠে নামতে চায় বিরোধী দলগুলো। এ চিন্তার অংশ থেকেই রবিবার (১২ মে) ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

উভয়পক্ষের লিয়াজোঁ কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকসূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, দেশের অর্থনৈতিক অবস্থা, সাধারণ মানুষের জীবন, নিত্যপণ্যের ক্রমাগত ঊর্ধ্বগতিসহ নানা দাবিতে কর্মসূচি দেওয়ার বিষয়ে যুগপৎ দলগুলোর মতামত চেয়েছে বিএনপি।

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তি পাওয়ার পর ১২ দলীয় জোট ও গণতন্ত্র মঞ্চের সঙ্গে আলোচনা করে দলটি।

রবিবার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, মো. শাহাজাহান উপস্থিত ছিলেন। ১২ দলীয় জোটের পক্ষে ছিলেন মোস্তফা জামাল হায়দার, শাহাদাত হোসেন সেলিম, সৈয়দ এহসানুল হুদা, মুফতি গোলাম মুহিউদ্দিন ইকরাম প্রমুখ।

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকের পর এলডিপির সঙ্গে কথা বলেন বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যরা।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে সন্ধ্যায় বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী দিনের কর্মসূচি, দেশের চলমান রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকটসহ নানা বিষয়ে কথা বলেছেন নেতারা। সিদ্ধান্ত হলে আমরা জানাবো।’

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক