ঢাকার অস্ট্রেলিয়ান দূতাবাসের আমন্ত্রণে ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধিদল দূতাবাসের ডেপুটি হাই কমিশনার ক্লিন্টন পবকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (২৮ আগস্ট) বিকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদলে আরও ছিলেন- যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.বেলাল নূর আজিজী।








