ভারতের বাংলাদেশবিরোধী নীতি পরিবর্তন করতে হবে: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪০

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন তার বক্তব্য দায়িত্বহীন ও উসকানিমূলক।

শনিবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান তিনি।

সাইফুল হক বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী যেভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল-হামাস যুদ্ধের সঙ্গে বাংলাদেশ পরিস্থিতি টেনে ভারতের প্রতিরক্ষা বাহিনীকে যুদ্ধ মোকাবিলায় তৈরি থাকতে বলেছেন তা বিস্ময়কর ও হঠকারী।

তিনি বলেন, বাংলাদেশ এখন কারও সঙ্গেই যুদ্ধে লিপ্ত নেই।

বিবৃতিতি তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে সমতা, ন্যায্যতা ও সমমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চায়।

ভারত সরকারকে তাদের বাংলাদেশবিরোধী নীতি-কৌশল পরিবর্তন করে সৎ প্রতিবেশীর মনোভাব নিয়ে সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান সাইফুল হক।

তিনি বলেন, রাজনাথ সিংয়ের বক্তব্যে অপ্রাসঙ্গিকভাবে বাংলাদেশকে টেনে আনার ঘটনায় এটা স্পষ্ট যে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনকে ভারতের মোদি সরকার নিজেদের পরাজয় হিসাবেই বিবেচনা করছে। একটা গণবিরোধী আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট রেজিমকে যেকোনোভাবে বাংলাদেশের ক্ষমতায় টিকিয়ে রাখার ভারত সরকারের নীতি ও কৌশল যে পুরোপুরি ব্যর্থ হয়েছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর উসকানিমূলক বক্তব্য। এই ধরনের বক্তব্য কোনোভাবেই সৎ প্রতিবেশীর পরিচয় নয়।

সাইফুল হক উল্লেখ করেন, ৫ আগস্ট বাংলাদেশের মানুষের অভূতপূর্ব গণঅভ্যুত্থানের পরও ভারতে মোদি সরকার বাংলাদেশবিরোধী নানা অপতৎপরতা ও অপপ্রচার অব্যাহত রেখেছে।

তিনি বলেন, ভারত সরকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বিবেচনায় না নিয়ে বাংলাদেশকে বরারব অনুগত রাষ্ট্র হিসাবেই বিবেচনা করে এসেছে।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
যেখানে থমকে গেছে ভারতের রেললাইন
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী