পাল্টা কমিটি ঘোষণা গঠনতন্ত্র বিরোধী: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৬, ১৮:৪৩আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৮:৫৩

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জাসদের পাল্টা কমিটি ঘোষণাকে গঠনতন্ত্র বিরোধী বলে মন্তব্য করেছেন জাসদ (ইনু) সভাপতি, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, আমরা গঠনতন্ত্র মোতাবেক কমিটি গঠন করেছি। সেখানে বেরিয়ে যাওয়া অংশের নেতাদেরকেও গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে।
রবিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইনু পাল্টা অভিযোগ করে বলেন, তারা (আম্বিয়া) সাময়িক উত্তেজনাবশত গঠনতন্ত্র ভঙ্গ করে, রহস্যজনকভাবে সম্মেলনস্থল ত্যাগ করে যে কমিটি ঘোষণা করেছেন তা গঠনতন্ত্র বিরোধী। আমাদের এখানে গঠনতন্ত্র মেনে কাউন্সিলে কমিটি গঠিত হয়েছে।
তিনি বলেন, আমাদের কমিটিতে তাদেরকে (আম্বিয়া) গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়েছে। আশাকরি, তারা স্বপদে, সসম্মানে দায়িত্বে ফিরে আসবেন।

তথ্যমন্ত্রী বলেন, উনারা (আম্বিয়া গ্রুপ) কাউন্সিল অধিবেশনে ১৪ দলীয় জোট থেকে বেরিয়ে আসার প্রস্তাব করেছিলেন। কাউন্সিলররা তা প্রত্যাখান করেছেন।

ইনু বলেন, আমরা মনে করি জোট থেকে বেরিয়ে যাওয়ার সময় এখনও আসেনি। এই মুহূর্তে আমরা জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে রয়েছি। এখন জোট থেকে বেরিয়ে আসলে জঙ্গিবাদ বিরোধী লড়াই দুর্বল হয়ে পড়বে। সে কারণে কাউন্সিলররা আলোচনা করে প্রস্তাবটি প্রত্যাখান করেছেন।

সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক শিরীন আক্তারসহ নির্বাচিত কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

পিএইচসি  /এপিএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম