বিএনপির সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরু

সালমান তারেক শাকিল, রশিদ আল রুহানী ও রাফসান জানি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে
১৯ মার্চ ২০১৬, ১৭:২৭আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৮:৪৬

মিলনায়তনের ভেতরে দোয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে সম্মেলনের দ্বিতীয় পর্ব বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলের দ্বিতীয় ও মূল পর্ব শুরু হয়েছে বিকেল ৫টায়। খালেদা জিয়ার মঞ্চে আসার পরই আনুষ্ঠানিকভাবে এ পর্ব শুরু হয়। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় ওলামা দলের সভাপতি আবদুল মালেক দোয়ার মধ্য দিয়ে সূচনা হয় এ পর্বের।  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের ভেতরে এ পর্ব চলছে।
দোয়ার পর বিগত কাউন্সিলের পর থেকে নিহত নেতাকর্মী, প্রয়াত স্থায়ী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্যসহ সাবেক নেতাকর্মীদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
দলের স্থায়ী কমিটির সদস্য ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডে দণ্ডিত সালাহউদ্দিন কাদের চৌধুরীকেও স্মরণ করা হয়। রুহুল কবির রিজভী তার আত্মার মাগফেরাত কামনা করেন।
এছাড়া, সাবেক দলীয় মন্ত্রীদের স্মরণ করা হয় দ্বিতীয় পর্বের শুরুতেই। পাশাপাশি  আরাফাত রহমান কোকোর প্রতিও সম্মান জানানো হয়। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের নামে শোকপ্রস্তাব পাঠ করা হয়। কবি রফিক আজাদ, সমুদ্র গুপ্ত, পিয়াস করিমসহ সৃজনশীলদেরও স্মরণ করে শোকপ্রস্তাব পাঠ করা হয়।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে মূলপর্বে বিএনপির স্থায়ী কমিটি ও উপদেষ্টারা মঞ্চে রয়েছেন। 

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি