৩ বছরের জন্য খালেদা জিয়া চেয়ারপারসন, তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান

সালমান তারেক শাকিল, আমানুর রহমান রনি, রশিদ আল রুহানী ও রাফসান জানি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে
১৯ মার্চ ২০১৬, ১৭:৫৯আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৮:২৪

খালেদা জিয়া ও তারেক রহমান বছরের জন্য কাউন্সিলরদের সরাসরি কণ্ঠভোটে বিএনপির চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে নির্বাচিত করা হয়েছে। আগামী কাউন্সিল পর্যন্ত তারা দুজনই দায়িত্ব পালন করবেন।এই দুজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। জাতীয় সম্মেলনের মূল পর্বে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন  মিলনায়তনে তিনি এ ঘোষণা দেন।
এ সময় মিলনায়তনের ভেতরে-বাইরে করতালি দিয়ে এ ঘোষণাকে স্বাগত জানান বিএনপির কাউন্সিলরা।
এরপর ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, এটি আইনের ব্যাপার। ঠাণ্ডা মাথায় করতে হবে। নেতাকর্মীদের করতালির মধ্যে তিনি এ কথা বলে খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচিত হিসেবে ঘোষণা করতে কাউন্সিলরদের ভোট চান। জবাবে কাউন্সিলররা ‘হ্যাঁ’ বলে সম্মতি জানান।
জমির উদ্দিন সরকার এ সময় খালেদা জিয়া ও  তারেক রহমানকে  অভিনন্দন জানান।

এরপর ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। বক্তব্যের শুরুতেই তিনি  বিএনপির শীর্ষ দুই নেতাকে অভিনন্দন জানান।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম