যত্রতত্র মোরাল পুলিশিং সমর্থনযোগ্য নয়: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ মার্চ ২০২৫, ২০:৩০আপডেট : ০৪ মার্চ ২০২৫, ২০:৩০

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ ‘ধূমপান ইস্যু’ চলমান বিতর্ককে একটি অপ্রয়োজনীয় বিতর্ক মন্তব্য করে বলেছেন, একটি সমাজে স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ তেমনি স্যোশাল ক্যাপিটাল, সংস্কৃতি এবং রীতিনীতিও গুরুত্বপূর্ণ।  স্বাধীনতার নাম করে সমাজে বিদ্যমান রীতিনীতি, সংস্কৃতি ও স্যোশাল ক্যাপিটালকে ধ্বংস করা যায় না। আমাদের হাজার বছরের সংস্কৃতিতে নারীদের ধূমপানের নজির নাই এবং প্রকাশ্যে ধূমপান দেশে আইনত নিষিদ্ধ। একইসঙ্গে যত্রতত্র মোরাল পুলিশিং করাও সমর্থনযোগ্য না। এতে করে বিশৃঙ্খলা তৈরি হয়।

মঙ্গলবার (৪ মার্চ বিকালে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এখন সময় দেশ সংস্কারের, দেশ গড়ার। বহুমত, বহুপথ ও ভিন্নচিন্তার সবাই মিলে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ নির্মাণের এই সময়ে অহেতুক বিতর্ক যারা তৈরি করছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব হারুন অর রশিদ, হাফেজ মাওলানা নূরুল করীম আকরাম, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা মকবুল হোসাইন, শাহ ইফতেখার তারিক, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ, মুফতি শেখ মুহাম্মদ নুরুন্নাবী, মুফতি রেজাউল করীশ আবরার, মুফতি মানসুর আহমদ সাকী, মুফতি মোস্তফা কামাল প্রমুখ।

 

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী