‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সে’র প্রস্তুতি কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৫, ০৯:৩৪আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৩৪

জুলাই অভ্যুত্থানে অসামান্য অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের রাষ্ট্র পুনর্গঠনমূলক কাজে সংগঠিত করার লক্ষ্যে ডায়াস্পোরা অ্যালায়েন্স গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’ স্বাধীন ও স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে এবং দেশীয় ও আন্তর্জাতিক আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে। এর মূল লক্ষ্য হবে নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের অংশগ্রহণ এবং তাদের ভোটাধিকার নিশ্চিত করা।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনক্রমে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সে’র নিম্নোক্ত প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল রাতে) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের প্রস্তুতি কমিটি কো-অর্ডিনেটর দিলশানা পারুল, এশিয়া প্রতিনিধি ড. নাফিজ রেজা, ইয়াকুব আলী ও জুবায়ের আহমেদ, মধ্যপ্রাচ্য প্রতিনিধি সাইফ সারোয়ার ও ড. মনির উদ্দিন আহমেদ, মালয়েশিয়া প্রতিনিধি আনামুল হক ও আলমগীর আকাশ, ইউরোপ প্রতিনিধি ওমর ঢালী ও মারজুক আহমেদ, যুক্তরাজ্য প্রতিনিধি নুরুল হুদা ও ইমা ইসলাম, যুক্তরাষ্ট্র প্রতিনিধি তারিক আদনান মুন ও তাওহিদ তানজিম, কানাডা প্রতিনিধি মুনতাসির মামুন ও নাহিদ ইসলাম, অস্ট্রেলিয়া প্রতিনিধি সালওয়া শামস ও উল্লাশ জায়েদ, কেন্দ্রীয় প্রতিনিধি তাসনিম জারা, এহতেশামুল হক ও মাহাবুব আলম।

 

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন অবস্থানের অঙ্গীকার নাহিদের
রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম
ইসির রিমোট আগারগাঁওয়ে নেই: হাসনাত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম