সরকার ভুল পথে যাচ্ছে: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৬, ০১:৩২আপডেট : ২৬ মার্চ ২০১৬, ০১:৩২

মওদুদ আহমদ বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সরকারের ভুল পথে হাঁটারর কারণেই দেশে জঙ্গিবাদ ও উগ্রবাদের উত্থান হয়েছে।
শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি।  
সরকারকে গণতান্ত্রিক পথে ফিরে আসার আহবান জানিয়ে মওদুদ আহমেদ বলেন, আপনারা জানেন আপনারা অবৈধ। তাই গণতান্ত্রিক পথে এসে একটি নির্বাচন দিন। তাহলে দেশে জঙ্গিবাদ ও উগ্রবাদের উত্থান হবে না। তিনি আরও বলেন, দেশে শাসন থাকলেও সুশাসন না থাকার কারণে দেশের মানুষ সুশাসন পাচ্ছেন না। দেশে আজ গণতন্ত্র নেই। এ জন্যই জঙ্গিবাদ-উগ্রবাদ মাথাচারা দিয়ে উঠেছে।
দেশে নৈরাজ্য কেন? প্রশ্ন করে মওদুদু আহমেদ বলেন, দেশে কোনও আন্দোলন নেই। এখন মানুষ শান্তিতে থাকার কথা কিন্তু শান্তি নেই। সবখানে নৈরাজ্য। আজকাল শিশু ও ছাত্রীরা ধর্ষিত হচ্ছে। দেশে কেউই নিরাপদ নয়।

মওদুদ আহমেদ বলেন, যার বিরুদ্ধে ব্যাংকের চার হাজার টাকা লুটের অভিযোগ আছে তাকেই কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর করা হয়েছে। এটা কিভাবে সম্ভব? বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাক হয়নি। আর এটা বাহির থেকে  করাও সম্ভব নয়। এ অর্থ চুরি করা হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার করা হচ্ছে। এ অপপ্রচার রুখতে সবাইকে ঐকবদ্ধ করতে হবে।
এ সময় তিনি বিএনপি’র রাজনীতিকে পরিস্কার করতে হবে উল্লেখ করে বলেন, একমাত্র বিএনপিই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে জনগণের মাঝে এ আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার  মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক খান, মহিলা দলের সভানেত্রী নূরী আরা সাফা, স্বেচ্ছাসেবক সিনিয়র সহ সভাপতি মুনির হোসেন, দলের ছাত্রদলের সভাপতি রাজিব আহসান প্রমুখ।
/এসটিএস/এসএনএইচ/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম