গণঅভ্যুত্থানের পর ইতিবাচক রাজনীতির প্রচলন করেছে ছাত্রদল: নাছির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৫, ১৩:৩৫ আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৩:৩৫

গণঅভ্যুত্থানের পর ছাত্রদলের ইতিবাচক রাজনীতির প্রচলন শুরু হয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

রবিবার (৩ আগস্ট) দুপুরে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে পূর্বঘোষিত সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি।

নাছির উদ্দীন বলেন, ‘গত ১৭ বছর বিএনপি কোথাও কর্মসূচি দিলে আওয়ামী লীগ এক ধরনের ফ্যাসিবাদ কায়েম করতো। তারা উল্টো কর্মসূচি দিয়ে আমাদের আয়োজন নষ্ট করতো। কিন্তু গণঅভ্যুত্থানের পর ছাত্রদল ইতিবাচক রাজনীতির প্রচলন শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, তারা এখনও নিবন্ধনও পায়নি। অনুমতিপত্র থাকার পরও তাদের শহীদ মিনার ছেড়ে দিয়ে আমরা শাহবাগে সমাবেশ করছি। এর মধ্য দিয়েই রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হয়েছে।’

সমাবেশে যোগ দিতে আসা ছাত্রদলের নেতাকর্মীরা

ছাত্রদল কোনও বিভাজিত রাজনীতি করছে না দাবি করে নাসির বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। যে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে মেনে আমরা আন্দোলন করেছি, ৫ আগস্টের পর তারাই সেই প্ল্যাটফর্মকে বিতর্কিত করেছে।’

তিনি বলেন, ‘একক ইজারাদার হিসেবে তারা পুরো গণঅভ্যুত্থানের মালিকানা চিন্তা করে নতুন রাজনৈতিক দল গঠন করেছে। সুতরাং তারাই বলতে পারবে অভ্যুত্থান নিয়ে কেন বিভাজিত রাজনীতি চলছে।’

গত ৩ নির্বাচনে ভোটের অধিকার থেকে বঞ্চিত তরুণদের অংশগ্রহণে সমাবেশ সফল হবে জানিয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘অতীতের চেয়ে বড় ছাত্র সমাবেশে হবে আজ। আশা করছি কয়েক লাখ নেতাকর্মী এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ঐতিহাসিক এই সমাবেশে যোগ দেবেন।’

নগরবাসীর ভোগান্তির কথা চিন্তা করে সন্ধ্যা ৬টার আগে সমাবেশ শেষ হবে বলেও জানান তিনি।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
সদরঘাটে জবি শিক্ষার্থী-লঞ্চকর্মীদের হাতাহাতি, মীমাংসার নামে টাকা দাবির অভিযোগ
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
সর্বশেষ খবর
‘জঙ্গিবিরোধী অভিযানে’ ৭ হত্যা: শেখ হাসিনাসহ আসামিদের অভিযোগ গঠনের শুনানি ২৮ অক্টোবর
‘জঙ্গিবিরোধী অভিযানে’ ৭ হত্যা: শেখ হাসিনাসহ আসামিদের অভিযোগ গঠনের শুনানি ২৮ অক্টোবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিভিন্ন ব্যাংকে লেনদেন সেবা বিঘ্ন: আইটি প্রতিষ্ঠানকে তলব করলো বাংলাদেশ ব্যাংক
বিভিন্ন ব্যাংকে লেনদেন সেবা বিঘ্ন: আইটি প্রতিষ্ঠানকে তলব করলো বাংলাদেশ ব্যাংক
এবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ
এবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক