কাকরাইলে ফের সংগঠিত হওয়ার চেষ্টা জাপা নেতাকর্মীদের, পুলিশের লাঠিপেটা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৫, ১৭:৩৬আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১৯:৪৯

রাজধানীর কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছেন জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীরা। দ্বিতীয় দফায় তাদের ফের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় বেশ কয়েকজনকে লাঠিপেটা করা হয়। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শনিবার (১১ অক্টোবর) বিকাল পৌনে ৫টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় নেতাকর্মীদের দুই দিক থেকে ছত্রভঙ্গ করে কাকরাইল মোড় ও বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে পর্যন্ত হটিয়ে দেয় পুলিশ। তবে এখনও আশপাশে অবস্থান করছেন কিছু নেতাকর্মী। সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।

ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের ডিসি মাসুদুল আলম সাংবাদিকদের বলেন, ‘সেখানে জাতীয় পার্টির সমাবেশের অনুমতি ছিল না। তাই তারা আবারও কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ দ্বিতীয়বার তাদের লাঠিচার্জ করে। তবে কাউকে আটক করা হয়নি।’

জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, সম্পূর্ণ বিনা উসকানিতে পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়। দলটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম দাদন সাংবাদিকদের বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ১২টা থেকে তারা সেখানে কর্মী সমাবেশে যোগ দিয়েছেন। তখন তো পুলিশ বাধা দেয়নি। কিন্তু সমাবেশের শেষ পর্যায়ে জি এম কাদেরের স্ত্রী ও সাবেক এমপি শেরিফা কাদের বক্তব্য শুরু করতেই অতর্কিত হামলা চালিয়েছে পুলিশ। এ সময় মঞ্চে অবস্থানরত দলের চেয়ারম্যান জি এম কাদেরসহ নেতাকর্মীদের নিরাপদ স্থানে নিয়ে গেছেন কর্মীরা।’

এর আগে দুপুর ১২টা থেকে সেখানে জাতীয় পার্টির সমাবেশ চলছিল। বিকাল সাড়ে ৩টার দিকে পুলিশ সমাবেশে বাধা দেয়।

এ নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। একপর্যায়ে টিকতে না পেরে নেতাকর্মীদের একটি পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। আরেকটি অংশ কার্যালয়ের আশপাশে অবস্থান করে। দ্বিতীয় দফায় বিকাল পৌনে ৫টার দিকে পুনরায় মিছিল নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে নেতাকর্মীরা।

/এমকে/এম/এমওএফ/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম