স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম ধাপ পেরোলেন তাসনিম জারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:২৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৯

ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রয়োজনীয় ভোটার স্বাক্ষর সংগ্রহ করে নির্বাচনি প্রক্রিয়ার প্রথম ধাপ সফলভাবে শেষ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

বাংলাদেশ নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কোনও স্বতন্ত্র প্রার্থীকে নিজ নিজ নির্বাচনি এলাকার মোট নিবন্ধিত ভোটারের অন্তত ১ শতাংশের স্বাক্ষর সংগ্রহ করতে হয়। সে হিসেবে ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারাকে ন্যূনতম ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হয়েছে।

প্রসঙ্গত, গত রবিবার (২৮ ডিসেম্বর) তিনি স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করেন। খিলগাঁও ও বাসাবো এলাকায় বুথ স্থাপন করে ভোটারদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করা হয়। সোমবার দুপুরের মধ্যেই তার টিম নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি স্বাক্ষর সংগ্রহ করতে সক্ষম হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

স্বাক্ষর সংগ্রহ সম্পন্ন হওয়ার পর তিনি সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছে সংগৃহীত স্বাক্ষর জমা দেন।

উল্লেখ্য, জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট গঠনের পর সেখান থেকে সরে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন ডা. তাসনিম জারা।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এখন নির্বাচন কমিশন জমা দেওয়া স্বাক্ষর যাচাই-বাছাই করবে। যাচাই শেষে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। এর মাধ্যমে ঢাকা-৯ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তাসনিম জারা।

/এসএনএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী