সরকার বায়স্কোপ দেখানোর চেষ্টা করছে: নোমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৬, ১৪:২৩আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৫:৩৭

আব্দুল্লাহ আল নোমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘ভোটারবিহীন সরকার আমাদের বায়স্কোপ দেখানোর চেষ্টা করছে। আগে জাল ভোট হত, আর এখন সরকারি বাহিনী ও নির্বাচন কমিশন ঘরের মধ্যে বসে ব্যালট বাক্স ভরে ফেলে। তারপর সেই ভোট গণনা ছাড়াই নির্বাচনের ফল ঘোষণা করে।’
সোমবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে ‘ক্ষমতার ভারসাম্য, সংবিধান সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারে দেশপ্রেমিক শক্তির বৃহত্তর ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার রক্তের হোলিখেলা তৈরি করছে’ বলেও মন্তব্য করেন তিনি।
নোমান বলেন, ‘সরকারের ভেতরে ও বাইরে সবাই বলছে নির্বাচনে কারচুপি হয়েছে। এটি কোনও নির্বাচনই হয় নাই। নির্বাচন কমিশন সরকারের ডানা। তারা পচে গেছে। জনগণের সামনে এটা প্রমাণ করতে পারাই আমাদের বড় সাফল্য।’
বাংলাদেশ জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, গণতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ।

/এসটিএস/এমও/এফএস/

সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম