নাহিদ-কাইয়ুমের হাড্ডাহাড্ডি লড়াই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৮

ঢাকা-১৫ আসনের ১৬৩টি কেন্দ্রের মধ্যে ১৬টির ফল ফলাফল প্রকাশ করা হয়েছে। এসব কেন্দ্রে দেড় হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। শাপলা কলি প্রতীকের এই প্রার্থী পেয়েছেন আট হাজার ৯৬৯ ভোট। আর বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন সাত হাজার ৩৯১ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, “ঢাকা মহানগরীর চার‌টি আসনের দুই হাজার ১৩১‌টি ভোট‌কে‌ন্দ্রের মধ্যে ফলাফল পেয়েছি। এগু‌লো হচ্ছে, ঢাকা-১১, ১৮, ৯ ও ৭।”

শরফ উদ্দিনের তথ্য অনুযায়ী, ঢাকা-৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হামিদুর রহমান তিন হাজার ৮৪১ ও ১১ দলীয় জোটের প্রার্থী এনায়েত উল্লা তিন হাজার ৪১৪টি ভোট পেয়েছে। ঢাকা-৯ আসনে তাস‌মিন জারা (স্বতন্ত্র) দুই হাজার ৩৬৬‌টি, এন‌সি‌পির প্রার্থী জাবেদ মিয়া দুই হাজার ৫১৭টি ও ধানের শীষের প্রার্থী এস হাবিবুর রশিদ পাঁচ হাজার ৯৫৯‌টি ভোট পেয়েছেন।

ঢাকা-১৮ আসনের ২১৯ কেন্দ্রের মধ্যে ৯ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম জাহাঙ্গীর এগিয়ে আছেন। তিনি পেয়েছেন চার হাজার ৩০৯ ভোট। আর শাপলা কলি প্রতীকের প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন তিন হাজার ৩৫৯ ভোট।

/এসএনকে/এবিএম/
সম্পর্কিত
ঢাকার দুই সিটি নির্বাচনজামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি?
রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির
কোচিং সেন্টারে শিক্ষার্থীদের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়, ঘটনাস্থলে ইউএনও-ওসি
সর্বশেষ খবর
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের