আজকের মেধাবীরা আগামী দিনের সম্পদ: সৈয়দ আশরাফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৬, ০১:২৫আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ০১:৩০

সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আজকের মেধাবীরা আগামী দিনের সম্পদ। কারণ আজকে যারা ভাল রেজাল্ট করেছে তারা একদিন দেশকে রাজনৈতিক নেতৃত্ব দেবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবে। দেশ ও জাতির উন্নয়নে নিজেকে নিয়োজিত করবে। দেশের উন্নয়নে তারা মেধা ও মননশীলতার পরিচয় দেবে।
শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে ঢাকাস্থ ময়মনসিংহ জেলার গফরগাওঁ উপজেলা সমিতির উদ্যোগে প্রয়াত সাংসদ ‘আলতাফ হোসেন গোলন্দাজ মেধা বৃত্তি’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রয়াত এ নেতাকে স্মরণ করে মন্ত্রী বলেন, আমার রাজনীতির অনেকটা সময় প্রয়াত এ নেতার সঙ্গে কেটেছে। তিনি দল-মতের উর্ধ্বে জন মানুষের নেতা ছিলেন। আমরা সবসময় তার বাসায় যেতাম। ময়মনসিংহে আওয়ামী লীগের কোনও জনসভা হলে সিংহভাগ লোক তার নেতৃত্বে গফরগাওঁ থেকে আসতো। বঙ্গবন্ধুর ডাকে তিনি দেশের জন্য লড়াই করেছেন। স্বাধীনতার পর আওয়ামী লীগের ভাটা অবস্থায় গফরগাওঁকে নেতৃত্ব দিয়েছেন আলতাফ হোসেন গোলন্দাজ।
নিজের ছাত্র রাজনীতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আমার রাজনীতির হাতে-খড়ি হয়েছে গফরগাওঁয়ের কৃতি সন্তান ষাটের দশকের বৃহত্তর ময়মনসিংহের ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শামস উদ্দিন আহমেদ ভাইয়ের হাত ধরে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানে সরকারি কর্মকমিশনের সদস্য ও ঢাকাস্থ গফরগাওঁ সমিতির সভাপতি কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আলতাফ হোসেন গোলন্দাজের ছেলে ও স্থানীয় সাংসদ ফাহমী গোলন্দাজ বাবেল, কেন্দ্রীয় যুবলীগ নেতা সামিউল আমিন প্রমুখ।

পিএইচসি/এমএসএম

 

 

 

--

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম