‘কাঁচা রাস্তা’ তো সঠিক, ডার্ট রোড বললে কি বুঝতেন: এমপি জেবা আমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৬, ১৭:০৯আপডেট : ১৯ জুন ২০২৬, ১৭:২১

জাতীয় সংসদে বাংলা ও ইংরেজি মিশিয়ে দেওয়া বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার পর নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন খান। তিনি বলেছেন, ‘কাঁচা রাস্তা’ শব্দটি তিনি সচেতনভাবেই ব্যবহার করেছেন, কারণ ‘ডার্ট রোড’ বা ‘আনপেইভড রোড’ বললে সবাই তা বুঝতেন না।

বৃহস্পতিবার (১৮ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী ও ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক জেবা আমিন খান এ কথা বলেন।

জেবা আমিন বলেন, “আমি কী বোঝাব বলেন। আমাদের দেশের রাস্তাগুলোর যে অবস্থা, আমি তো ‘কাঁচা রাস্তা’ সঠিক বাংলা বলেছি, তাই না? তো এখন আমি কী বলবো? ডার্ট রোড? অর আনপেইভড রোড? আপনারা কোনটা বললে বুঝবেন? আনপেইভড রোড আর ডার্ট রোড বললে তো বুঝতেন না। এজন্য আমি ‘কাঁচা রাস্তা’ বলেছি।”

তিনি বলেন, “আমাদের রংপুর-৬-এর যিনি সংসদ সদস্য, তিনি প্রথমে ‘কাঁচা রাস্তা’র কথা বলেছেন। আমি রংপুর-৬ আসনে যাতে কাজগুলো সুন্দর করে হয়, সেজন্য ‘কাঁচা রাস্তা’ উল্লেখ করেছি।”

এর আগে মঙ্গলবার (১৬ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জেবা আমিন খান বাংলা ও ইংরেজি মিশিয়ে বক্তব্য দেন। এক পর্যায়ে ভাঙাচোরা সড়ক নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “সিক্সটিন হানড্রেড মাইল অব কাঁচা রাস্তা। দ্য রাস্তাস আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন। দিস ইজ ডিউ টু দুর্নীতি, দ্যাট ইউ হ্যাভ সিন ফ্রম দ্য প্রিভিয়াস রিজিম।”

প্রায় ১১ মিনিটের বক্তব্যে তিনি বারবার বাংলা ও ইংরেজি ভাষা মিশিয়ে কথা বলেন। এ সময় তিনি আগের সরকারের সমালোচনা করে বলেন, তারা দেশের সম্পদ লুট করেছে এবং বড় বড় উন্নয়ন প্রকল্প করলেও সাধারণ মানুষের উন্নয়নে কাজ করেনি। ফলে এখনও অনেক এলাকায় কাঁচা রাস্তা রয়ে গেছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার মাত্র অল্প সময় দায়িত্বে আছে, তাই তাদের কাজের জন্য সময় দেওয়া উচিত। একই সঙ্গে তিনি দাবি করেন, সরকার ও অর্থমন্ত্রী উত্তরাঞ্চলকে কৃষি হাব হিসেবে ঘোষণা করেছেন, যা বিরোধী দলের সদস্যরা প্রশংসা করতে পারতেন।

পরে সংসদে তার বাংলা-ইংরেজি মিশ্রিত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন মহলে তার বক্তব্যের ভাষা ও উপস্থাপনা নিয়ে সমালোচনা এবং হাস্যরসাত্মক মন্তব্যও দেখা যায়।

আরও পড়ুন: 

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা

/ইউএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সৌহার্দ্যের বার্তা, বদলাবে কি রাজনৈতিক সংস্কৃতি?
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা
ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো, কাকে বললেন এমপি হানজালা
সর্বশেষ খবর
বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি, উচ্চ আয়েরদের সুবিধা: সিপিডি
বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি, উচ্চ আয়েরদের সুবিধা: সিপিডি
প্রবাসী ভোটার নিবন্ধনে সাড়া, অনুমোদন পেয়েছেন ৪৭ হাজারের বেশি
প্রবাসী ভোটার নিবন্ধনে সাড়া, অনুমোদন পেয়েছেন ৪৭ হাজারের বেশি
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: নতুন সম্ভাবনার হাতছানি
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: নতুন সম্ভাবনার হাতছানি
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস